1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রেমের সম্পর্কে ধস্তাধস্তির পর যুককে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার ২

অনলাইন টেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১১২ সময় দর্শন
সংগৃহীত ছবি

রাজশাহীতে প্রেমের সম্পর্কে দেখা করতে এসে হত্যা শিকার হয়েছেন নওগাঁর যুবক রশিদুল। বিয়ের দাবিতে চাপ দিয়েও রাজি করাতে না পেরে প্রেমিক রশিদুলকে হত্যা করেন প্রেমিকা মেরিনা। পরে বান্ধবীকে নিয়ে সেই লাশ গুম করার চেষ্টা করেন। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশ এ হত্যার রহস্য উদঘাটন করেছে।

এছাড়া ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে।
উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষণ বানার্জী জানান, নওগাঁর নিয়ামতপুর থানার রশিদুল মন্ডল পেশায় একজন রাজমিস্ত্রি। মাঝে মাঝে ধান কাটাসহ অন্যান্য কাজের জন্য রাজশাহীতে আসতেন। সেই সুবাদে এক বছর আগে পরিচয় হয় মেরিনা খাতুনের। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেরিনা খাতুন সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

মঙ্গলবার রাতে রশিদুল সায়েরগাছার বুলবুলের বাড়িতে মেরিনার সঙ্গে দেখা করতে যান। সেখানে মেরিনা কথা-বার্তার একপর্যায়ে রশিদুলকে বিয়ের কথা বলে। রশিদুল পরিবারের সঙ্গে কথা বলে পরে জানাবে বলে জানায়। কিন্তু মেরিনা রাতেই বিয়ের জন্য চাপ দেয়। রাত ১১টার দিকে রশিদুল সেখান থেকে চলে যেতে চাইলে মেরিনা তাকে বাধা দেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মেরিনা ধাক্কা দিয়ে রশিদুলকে ফেলে দেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই সকাল ৭টায় বান্ধবী নেশা খাতুনকে ডেকে নিয়ে মরদেহ বাড়ির ছাদের স্টোর রুমে তালাবদ্ধ করে রাখেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, রশিদুল নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়ি থেকে মেরিনাকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে, বাড়ির ছাদের স্টোর রুম থেকে রশিদুলের মরদেহ উদ্ধার হয়। এছাড়া লাশ গুমে সহযোগিতা করা মেরিনার বান্ধবী নেশা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu