1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুজো অবস্থায় গুড়ি গুড়ি পায়ে দুই কিঃমিঃ হেটে এসে ভোট দিলেন ৯০ বছরের আছিয়া

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৯৭ সময় দর্শন

৯০ বছর বয়স আছিয়া খাতুনের। বয়সের ভারে কুজো হয়ে পড়েছেন। ঠিক মতো হাঁটাচলাও করতে পারেন না। তবু ভোটের আমেজে ঘরে বসে থাকেননি। কুজো অবস্থায় গুড়ি গুড়ি পায়ে দুই কিঃমিঃ হেটে এসে ইউপি নির্বাচনে ভোট দিয়েছেন।

বুধবার (১৫ জুন) সপ্তম ধাপের ইউপি নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকার রসুলপুর আব্দার হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্যের দেখা মেলে।

৯০ বছর বয়সী আছিয়া খাতুন প্রায় দুই কিলোমিটার একা একা কুজো অবস্তায় হেটে এসে ইভিএমে ভোট দেন।

জন্মের সালটা কোন রকম মনে থাকলেও মাস বা তারিখটা মনে নেই। তার জন্ম ১৯৩২ সালে। বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফিরহাট রসুলপুর গ্রামে।

আছিয়া খাতুন এ প্রতিবেদককে বলেন, ‘ভোটার হওয়ার পর থেকে একবারও ভোট দেওয়া বাদ যায়নি তার, শুধু ২০১৮ সালে ছাড়া। সেবার ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট কেউ দিয়েছে। তাই সেবার আর ভোট দেয়া হয় নাই। বয়স হয়েছে, শারীরিক নানা জটিলতায় বিছানা থেকে উঠতে পারি না। শরীরে আর আগের মতো শক্তি পাই না। বয়সের ভারে শরীর হেলে গেছে। কিন্তু ভোট এলেই তিনি যেন সুস্থ হয়ে যান তিনি। তখন শরীরে যতো সমস্যাই থাক না কেন? সেই সমস্যা আর সমস্যা মনে হয় না। তাই শরীর হেলে পড়া অবস্থায় আসতে আসতে হেটে ভোট দিতে এলাম। এসে দেখি মেশিনের ভোট। আর এবারই প্রথম মেশিনের মাধ্যমে ভোট দিলাম।

তিনি আরও বলেন, তার তিন ছেলে দুই মেয়ের মধ্যে তিন ছেলেই মানুষিক প্রতিবন্ধী। বড় দুই ছেলে মারা গেছে, মানুষিক প্রতিবন্ধী হওয়ায় ছোট ছেলেও বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে বেড়ায়। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে ঢাকায় থাকে আর ছোট মেয়ে বাড়ির পাশেই বিয়ে হওয়ায় সেই একটু দেখাশুনা করে।

নির্বাচনে ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুনিল কুমার সেন(ভ্যান প্রতীক)) বলেন, ‘নির্বাচন হবে শোনার পর থেকেই ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি। তাই তিনি অসুস্থ থাকার পড়েও কুজো অবস্থায় প্রায় দুই কিলোমিটার একাই হেটে ভোট কেন্দ্রে আসলেন ভোট দিতে । আর এবার প্রথম মেশিনে ভোট দিতে পেরে তিনি খুবই খুশি।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পাটগ্রাম উপজেলার এই বাউরা ইউপিতে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে প্রতিটা কেন্দ্রে ইভিএম মেশিন দিয়ে ভোট গ্রহন চলছে।

উল্লেখ্য, বাউরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪জন প্রতিদন্দিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯শত নিরানব্বই জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu