1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউপি চেয়ারম্যানের হামলায় মেম্বারসহ আহত ৮

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫৪ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কালভার্টের নিয়ন্ত্রণ নিয়ে ইউপি মেম্বারসহ আটজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে মৌডুবি ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেলের (৪৫)
বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রামে এ হামলার
ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতেই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলার শিকার হলেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের
ইউপি সদস্য মো. ইলিয়াস গাজী (৫২), একই এলাকার নাজমুল গাজী (৩৫), অপু হাওলাদার (২২),
কাওসার হাওলাদার (১৮), কবির হাওলাদার (৩৫), সাদ্দাম গাজী (৩০), কামাল গাজী (২৩) ও ফিরোজ
হাওলাদার (২১)।
স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে আহত ইউপি সদস্য মো. ইলিয়াস গাজী বলেন, চেয়ারম্যান
নির্বাচিত হওয়ার পর থেকেই মাহমুদ হাসান রাসেল তার গুন্ডা বাহিনী দিয়ে ইউনিয়নের খাস জায়গা, ঘের, স্লুইস, কালভার্ট দখল, বন বিভাগের গাছ কেটে নেওয়াসহ এলাকায় ত্রাস সৃষ্টি
করছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেল তার গুন্ডা বাহিনী নিয়ে
আমার বাড়ির উত্তর পাশের জনগণের জন্য উন্মুক্ত একটি কালভার্ট নিয়ন্ত্রণ নিতে যায়। এসময় খবর
পেয়ে আমি ঘনাস্থলে গিয়ে কালভার্ট নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি জানতে চাইলেই চেয়ারম্যানের
নির্দেশে সুজন, মাসুদ, সোহাগ, নিজাম, রাকিব, নুরু, মহব্বত, রাহাত, মাহতাব, দেলোয়ার, এনামুল, আতিকসহ ২০-২৫ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল,বগী দিয়ে আমার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। আমার ডাক চিৎকারে বাড়ির
লোকজন আসলে নাজমুল, অপু, কাওসার, কবির, সাদ্দাম, কামাল ও ফিরোজকেও ওরা কুপিয়ে আহত
করে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেল বলেন, ইলিয়াস মেম্বার মোবাইল ফোনে
আমাকে বলেন যে, তার বাড়ির পাশের কালভার্টের কাছে মারামারি হচ্ছে। আমি ঘটনাস্থলে যাওয়ার
আগেই মারামারি শেষ হয়ে যায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগের বিষয়টি তিনি
অস্বীকার করে এড়িয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক ডা. মো.নোমান বলেন, আহতরা আমার চিকিৎসাধিন আছে। মেম্বারসহ
চারজনের অবস্থা আশংকাজনক, আহত বাকি চারজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
রাঙ্গাবালী থানার ওসি মো. জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu