1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাযিঃ)-কে কটুক্তি করার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সঞ্জিব দাস ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৪১ সময় দর্শন

ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীন কুমার সিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাযিঃ)-কে কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা ইমাম পরিষদের ব্যানারে পৌরমঞ্চ চত্বর থেকে শহরের বিভিন্ন মসজিদের মুসুল্লিগণ, মাদরাসার শিক্ষার্থী, সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণের অংশগহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাযিঃ)-কে নিয়ে কটুক্তি করা ও অবমাননাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও সমাবেশে বক্তারা সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহবান জানান। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu