1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৪ মামলায় ১৫ দিনের আগাম জামিন পেলেন ইমরান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১২৬ সময় দর্শন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান ১৪টি মামলায় ১৫ দিনের আগাম জামিন পেয়েছেন। দেশটির পেশোয়ার হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম ডনের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ডন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে ভাঙচুরের অভিযোগে ইমরান খান ও তাঁর দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে একাধিক থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে।

ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতে জামিন আবেদন করেছিলেন। পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি কায়সার রশিদ খান শুনানির পর ইমরান খানকে আগামী ২৫ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করে ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজের কাছে আদেশ পাঠান।

গত ২৫ মে ‘আজাদি মার্চ’ নাম দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছিলেন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে বর্তমান অবৈধ ও আমদানি করা সরকার বেআইনি ও অযৌক্তিকভাবে লাঠিচার্জ করেছে। অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

সুপ্রিম কোর্ট পরে গ্রেপ্তারকৃত সকল পিটিআই সদস্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজাদি মার্চের পরের দিন পুলিশের সাব-ইন্সপেক্টর আসিফ রাজা ১০৯, ১৪৮ ও ১৪৯ ধারায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ছাড়া ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১৮৬, ১৮৮ ও ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করেন।

মামলায় আসিফ রাজা বলেছেন, আজাদি মার্চের দিনে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ। ওই দিন পুলিশ বিক্ষোভ থামানোর চেষ্টা করেছিল। কিন্তু পিটিআই সমর্থকেরা পুলিশের ওপর আক্রমণ করেছে, পাথর ছুড়েছে এবং আগুন জ্বালিয়েছে।

এ ছাড়া পুলিশের সাব ইন্সপেক্টর গোলাম সারওয়ারের অভিযোগের ভিত্তিতে একই ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়। সারওয়ার দাবি করেছেন, ওই দিন পিটিআই কর্মীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করেছে এবং একটি সরকারি বাস ক্ষতিগ্রস্ত করেছে। পরে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশের পরে ২৮ মে ইমরান খানসহ পিটিআইয়ের অন্যান্য নেতা ও কর্মীদের বিরুদ্ধে লোই ভেড়, সেক্রেটারিয়েট পুলিশ, আবাপরা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu