1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বায়তুল মোকাররমে বঙ্গবন্ধুর নামে নির্মিত হবে ডিজিটাল লাইব্রেরি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৪১ সময় দর্শন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মিত হবে ডিজিটাল লাইব্রেরি। এমন ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর। সম্প্রতি মসজিদ কমিটির সাথে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। এই বছর একশো সামর্থহীন মানুষকে ওমরাহ হজে পাঠানোর কথাও জানান তিনি।

বাইতুল মোকাররম  মসজিদ প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে। সময়ের পরিক্রমায় এটিকে ঘোষণা করা হয় জাতীয় মসজিদ। এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন ৩০ হাজার মুসল্লি, জুমার দিনে নামাজির সংখ্যা দাঁড়ায় ৪০ হাজারে।

মসজিদ ভবনে ইসলামিক ফাউন্ডেশনসহ বেশ কিছু অফিস থাকলেও দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি অত্যাধুনিক লাইব্রেরি। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের সাথে মতবিনিময় সভায়ও এ দাবি তুলে ধরেন মুসল্লিরা।

ইসলামী ফাউন্ডেশনের অনুমতিক্রমে, বঙ্গবন্ধুর নামে ডিজিটাল লাইব্রেবি নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন সায়েম সোবহান আনভীর। এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান মুসল্লিরা। এসময় সায়েম সোবহান আনভীর ও তার পরিবারের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া এই বছর ১০০ সামর্থহীন মানুষকে ওমরাহ হজে পাঠানোর কথা জানান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu