1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফুটবল থেকে বিদায় নিলেন আর্জেন্টিনার তেভেজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন কার্লোস তেভেজ। ২০ বছরের ক্যারিয়ার শেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়র্ড। বিদায় বেলায় তেভেজ বলেন, ‘আমি অবসর নিয়েছি, এটাই নিশ্চিত। অনেক জায়গা থেকেই আমি প্রস্তাব পেয়েছি, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও।

তবে আমি আমার সবকিছু দিয়ে ফেলেছি। গতবছরই আমার জন্য খেলে যাওয়া কষ্টকর ছিল। আমি আমার সেরা সমর্থককেই হারিয়েছি। ‘
তেভেজ জানিয়েছেন, বাবার মৃত্যুর পরই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আমার এখানে মায়ের সঙ্গে থাকতে হবে, সন্তানের দায়িত্ব পালন করতে হবে। আমার বাবা তিন মাস আগে মারা গেছেন। আমি একজন বাবা, সন্তান ও ভাই হতে চাই। এই একটা ব্যাপারই এখন আমার মাথায় আছে।

সমৃদ্ধ ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০০৪ খেকে ২০১৫ পর্যন্ত ৭৬ ম্যাচ খেলেছিলেন তেভেজ। ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জেতেন তেভেজ। খেলেছেন দুইটি বিশ্বকাপও। বোকা জুনিয়র্সের হয়ে পাঁচবার আর্জেন্টাইন লিগের চ্যাম্পিয়ন হয়েছেন, জিতেছেন কোপা লিভারতোদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ। এছাড়া ক্লাব ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে খেলেছেন। সব ক্লাবের হয়ে তিনি ৭৪৬ ম্যাচে ৩০৮ গোল করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu