1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৪৬ সময় দর্শন

লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ নুরজ্জামানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন। মামলা ও আদালত সূত্রে জানা যায়, ১২ বছর পূর্বে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালামারা গ্রামের মোঃ আনছার আলী ওরফে গামছা পাগলার পুত্র নুরজ্জামানের সাথে একই গ্রামের সুরুজ আলীর কন্যা মোছাঃ রহিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়।

কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে পাষন্ড স্বামী তাকে হত্যা করে লাশ ড্রেনে লুকিয়ে রাখে। কিন্তু আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামে ড্রেন থেকে ২০১৫ সালের ১২ ডিসেম্বর রহিমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ওই বছরের ১৩ ডিসেম্বর আদিতমারী থানায় রহিমা খাতুনের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

স্বাক্ষীদের স্বাক্ষগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ আদালত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন । বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নুরুজ্জামানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu