1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘দেশে চালের অভাব নেই, কিছু প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি করছে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

দেশে চালের অভাব নেই, কিছু প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে চালের কোনো অভাব নেই বরং কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে চালের বাজারে। যা প্রয়োজন সে পরিমান চাল বাজারে আছে।

এটা যারা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, অনেকগুলো বড় গ্রুপ খোলা চালকে প্যাকেট করে বিক্রি করে। এ জন্য চালের দাম বেড়ে গেছে।

তিনি আরও বলেন, মানুষ কিনছে বলেই কর্পোরেট কোম্পানিগুলো প্যাকেট করে চাল বিক্রি করছে। মানুষের ক্রয়ক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এটাকে জোর বন্ধ করার উপায় নেই। আইন করে এদের এসব কাজ বন্ধ করা যায় কি না তা নিয়ে চিন্তা করা হচ্ছে। তবে, চালের দাম কমাতে প্যাকেটজাত চাল বন্ধ করার জন্য যদি খাদ্য মন্ত্রণালয় বানিজ্য মন্ত্রণালয়ের কাছে সহায়তা চায় সেটা করবে তারা।

বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে বলেই এর দাম বাড়ছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এক কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য দেয়া হবে। আগের মত ছয়টি পন্যই দেয়া হবে। যতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয় ততদিন পর্যন্তই স্বল্প দামে ১ কোটি মানুষকে পণ্য দেয়া হবে বলে জানান তিনি।

দেশের বাজারে তেলের দাম আর বাড়বে না। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তেলের দাম কমে আসবে। পাম তেলের দাম আগের চেয়ে কমেছে বলেও জানান মন্ত্রী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu