1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইমরানকে হুঁশিয়ারি শেহবাজের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১২৭ সময় দর্শন

দেশ ভাগ হয়ে যেতে পারে বলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে হুমকি দিয়েছেন, তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার সাবেক এই প্রধানমন্ত্রীর উদ্দেশে নওয়াজ বলেন, সীমা অতিক্রম করার সাহস দেখাবেন না।

এর আগে, বুধবার দেশটির সংবাদমাধ্যম বোল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সতর্ক করে দিয়ে বলেন, সরকার যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করে, তাহলে পাকিস্তান তিন খণ্ডে বিভক্ত হবে।

এই হুমকির জবাবে তুরস্ক সফররত শেহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লাগাম টেনে ধরে কথা বলার পরামর্শ দিয়েছেন।

একই সঙ্গে সরকারি যেকোনও অফিসের জন্য খান অযোগ্য বলে মন্তব্য করেন তিনি। শেহবাজ শরিফ বলেন, রাজনীতি করুন। কিন্তু সীমা অতিক্রম করে পাকিস্তান ভাগের কথা বলার সাহস দেখাবেন না।
বোল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, সরকার যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে আমি আপনাকে লিখিতভাবে আশ্বস্ত করতে পারি যে, সরকার এবং সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে। কারণ দেউলিয়া হয়ে গেলে দেশের কী হবে?

‘পাকিস্তান দেউলিয়া হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। যদি সেটা ঘটে, তাহলে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? সামরিক বাহিনী। সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমাদের ক্ষতি হবে কোনটা? পরমাণু অস্ত্রের মর্যাদা। ’

ইমরান খান বলেন, এই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে দেশটি আত্মহত্যার দিকে অগ্রসর হবে। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশনে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বিদেশে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো বেলুচিস্তানকে ভাগ করার পরিকল্পনা করছে। যে কারণে আমি সরকারের ওপর চাপ প্রয়োগ করছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu