1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘আলোচনার মাধ্যমে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৪৩ সময় দর্শন

আলোচনার মাধ্যমে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ের সংক্ষিপ্ত বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শ্রমবাজার চালুর বিষয়ে মালয়েশিয়ার ক্যাবিনেট সিদ্ধান্ত নিবে, তবে এবারের সফরের পরই এই বাজারটি উন্মুক্ত হতে পারে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সাথে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ২৫ টি এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত হতে পারে। যদিও দীর্ঘদিন উন্মুক্ত সিন্ডিকেট যাতে শ্রমিক পাঠাতে পারে এ আলোচনা হয়ে আসছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই নেয়া হবে বলেও জানান তিনি।

মালয়েশিয়ার মন্ত্রীর এ সফর ও বৈঠক নিয়ে আগ্রহী অনেকেই। প্রায় তিন বছর বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে গেলো বছরের ডিসেম্বরে সমঝোতা সই হয় দুই পক্ষের মধ্যে।

বিভিন্ন জটিলতায় দেশটিতে এখনো কর্মী পাঠানো শুরু করা যায়নি। এমন পরিস্থিতিতে বুধবার রাতে ঢাকা সফরে এসেছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী। এর আগে, গত ২৬ মে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০ মে মালয়েশিয়ার পক্ষ থেকে তা স্থগিত করা হয়।

এরপর সম্ভাব্য তারিখ ৩০ মে বলে জানায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। পরে সেই তারিখও চূড়ান্ত না করে বৈঠকের তারিখ নির্ধারণ করা হয় ২ জুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu