1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সেভেরোদোনেস্ক শহরের অর্ধেক দখল করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৪৫ সময় দর্শন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী সেভেরোদোনেস্ক শহরে ইউক্রেন ও রাশিয়ার সেনাদের মধ্যে চলছে তুমুল লড়াই। ইতিমধ্যে রাশিয়ার সেনাবাহিনী শহরটির প্রায় অর্ধেক দখল করেছে। ইউক্রেনের একজন সেনা কর্মকর্তা মঙ্গলবার স্বীকার জানান, রুশ সেনারা এখন পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেস্ক শহরের অর্ধেকের নিয়ন্ত্রণ নিয়েছে। খবর আল-জাজিরার।

নগরীর সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রধান ওলেসান্দ্র স্ট্রিউক বলেন, “দুঃখজনকভাবে ফ্রন্ট লাইন শহরকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। তবে আমাদের সেনারা এখনও শহর রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ”

এদিকে লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গাইদাই এক অনলাইন বিবৃতিতে বলেন, সেভেরোদোনেস্ক শহরের পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’। ইউক্রেনের সেনারা এখনও শহরের কোনো কোনো অংশ নিয়ন্ত্রণ করছে।

দোনবাস অঞ্চলের রাজধানী লুহানস্ক দখলের পথে যেসব গুরুত্বপূর্ণ শহর এখনও রুশ সেনাবাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করছে সেগুলোর অন্যতম সেভেরোদোনেস্ক।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি তার দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। তিনি বলেন, দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কোর সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি লঙ্ঘন করেছে কিয়েভ। তিনি ইউক্রেনকে নব্য নাৎসিমুক্ত করাকে তার দেশের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য বলে ঘোষণা করেন।

এদিকে, রাশিয়ার সেনাদের প্রতিহত করতে ইউক্রেনকে আরও উন্নত রকেট সিস্টেম পাঠাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের দীর্ঘ অনুরোধের প্রেক্ষিত্রে ভারী রকেট পাঠাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই অস্ত্র ইউক্রেনের শত্রু বাহিনীকে আরও সুনির্দিষ্টভাবে দীর্ঘ দূরত্ব থেকে আঘাত করতে সহায়তা করবে। যদিও রাশিয়ার লক্ষ্যবস্তুতে অস্ত্র ব্যবহার করা হতে পারে এই এর আগে ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধটি প্রত্যাখ্যান করেছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu