1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কোলকাতা-খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন পুনরায় চালু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৪৩ সময় দর্শন

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো কলকাতা-খুলনা রুটে যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। আজ রোববার থেকে ট্রেনটি চলাচল শুরু করে। ট্রেনটি সকালে কলকাতা থেকে যাত্রা শুরু করে দুপুরে খুলনায় পৌঁছাবে। দুপুরে আবার ট্রেনটি কলকাতার উদ্দেশে খুলনা ছেড়ে যাবে।

রেলওয়ে সূত্র জানায়, দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর ২০২০ সালের ২৪ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তর্দেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় বন্ধন এক্সপ্রেস ট্রেনটি। সংক্রমণ কমায় মাঝে দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তর্দেশীয় ট্রেন চলাচল বন্ধই থাকে।

বেনাপোল রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর কলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫২ বছর পর ২০১৭ সালের ১৬ নভেম্বর নতুন রূপে কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের বন্ধন এক্সপ্রেস ট্রেন চালু করা হয়। কলকাতা-খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার। সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আসবে, আবার দুপুরে ট্রেনটি খুলনা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।

এই ট্রেনে থাকছে ৪৫৬ আসন। এর মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি এসি সিট।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu