1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গায়ের জোরের সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেহবে- ড. মোশাররফ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২০০ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকার গায়ের জোরে টিকে আছে। তাই এ সরকারকে হটাতে হবে। দেশের মানুষ আজ শিকল বন্দি। দ্রব্য মুল্যের উর্দ্ধগতিতে মানুষ আজ দিশে হারা। দেশে গণতন্ত্র নাই।

বৃহস্পতিবার ((২৬ মে) লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টেত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে বিদেশে হাইব্রিড দেশ বানিয়েছে এই সরকার। গায়ের জোরে টিকে থাকা এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, তারেক জিয়া আজ এই আয়োজনে উপস্থিত থাকলে আমরা খুশি হতাম। কিন্তু আজ আমরা ব্যথিত যে তাকে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দাবি অতিদ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু রাজনীতি করতে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সভাপতির বক্তব্যে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমাদের এই আয়োজনে কুচক্রী মহল বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে আসছে। যাতে আয়োজন সফল না হয় সেজন্য বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমরা সকল বাধা প্রতিহত করে আমাদের এই আয়োজন আজ ডফল হয়েছে। ঠিক এমনি ভাবে আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশনেত্রীকে মুক্ত করে ছাড়বো। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবোই করবোই ইনশা আল্লাহ।

এর আগে গত ১২ মে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার দল অংশ নেন। ফাইনালে স্বাগতিক লালমনিরহাট জেলা বিএনপির বিপক্ষে রংপুর মহানগর বিএনপি মুখোমুখি হন। শেষ খবর পাওয়া পর্যন্ত লালমনিরহাট জেলা বিএনপি ১-০ গোলে এগিয়ে ছিল।

এদিকে ফাইনাল খেলা উপলক্ষে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে জমকালো আয়োজনে সাজানো হয় পুরো কলেজ মাঠ। খেলার শুরুতে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাদক, যৌতুক ও সন্ত্রাস বিরোধী শপথ পাঠ করানো হয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করে খেলার আনুষ্ঠানিক শুরু করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন কমিটি সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হক, লালমনিরহাট-২ আসনের বিএনপির সংসদ প্রার্থী রোকনুজ্জামান বাবুল সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu