1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ্মা সেতু নিয়ে বিএনপির গা জ্বালা নেই : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১২৮ সময় দর্শন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিএনপির গা জ্বালা নেই, বিএনপির গা জ্বালা হচ্ছে কারণ এই প্রকল্প থেকে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন, পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি নিয়ে তৈরি হচ্ছে না। জনগণের টাকায় হয়েছে।

পদ্মা সেতু নিয়ে বিএনপির গায়ে জ্বালা নয়, গায়ে জ্বালা সেতুর নামে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।
সব মেগাপ্রজেক্টেই তাই হচ্ছে। মেট্রোরেল নিয়ে দুর্নীতি ও লুট করাই লক্ষ্য। এদের প্রতিরোধ করতে হবে বলেও জানান তিনি।

ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের জঘন্য সন্ত্রাসী কার্যকলাপের স্বীকার ছাত্রদলের কর্মীরা। শান্তিপূর্ণ সমাবেশে লাঠিসোটা, অস্ত্র নিয়ে হামলা করেছে ছাত্রলীগ।

বাংলাদেশীদের অস্তিত্বের সংকট এখন। জয়ী হতে না পারলে, গণতন্ত্র সমাজ অর্থনীতির ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে। সরকার সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে। ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে বলেও তিনি বলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu