1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরের সিংড়ায় উৎপাদিত ফসল খেয়ে বিনষ্ট করছে গবাদি পশু

নাহিদ হাসান শামীম নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৮৫ সময় দর্শন

নাটোরের সিংড়ায় ৮ নং শেরকোল ইউনিয়নের, ভাগ নাগর কান্দি গ্রামের মাঠে কৃষকদের কষ্টের ফসল খাচ্ছে গবাদি পশু।

সরজমিনে গিয়ে দেখা জায়, ভাগ নাগর কান্দির কিছু সংখ্যক কৃষক মাঠে বাদাম, ভূট্টা, টমেটো, মরিচের চাষ করেছে। সেই চাষকৃত জমিতে শত শত গবাদি পশু খেয়ে বিনষ্ট করছে।

প্রতিবাদ করতে গেলে কৃষকদের লাঞ্ছনার শিকার হতে হচ্ছে সেই গ্রামের গবাদি পশু পালন কারিদের কাছে।

তাই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন অসহায় কৃষকরা।

কৃষক সবুজ আলী প্রা: বলেন, আমাদের এই চলনবিল অঞ্চলে সুধু ইরি বরো ধান চাষ হয়।

এর পরে পুরো মাঠ ফাঁকা পরে থাকে তাই আমি নিজে উদ্যোক্তা হয়ে বাদাম, ভূট্টা, গম, মরিচের চাষ শুরু করেছি।

পাশাপাশি অন্য কৃষকদের কে উৎসাহ দিয়েছি এখন অনেকে চাষ শুরু করছে।

আমাদের কষ্টের ফসল গবাদি পশু দিয়ে খাওয়াচ্ছে গ্রামের কিছু দুষ্টু প্রকৃতির পশু পালন কারিরা, তাঁরা সকাল হলেই গবাদি পশুদের মাঠে ছেড়ে দেয়। যার কারণে এখন আমরা ক্ষতিগ্রস্থ। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আরেক জন কৃষক সফি প্রা: বলেন, আমি দুই বিঘা বাদাম চাষ করেছি। চাষকৃত বাদাম গরু দিয়ে খাওয়ায় শেষ করছে। এই অরাজকতা কোন গ্রামে নেই, শুধুমাত্র আমাদের গ্রামেই গায়ের জোরে এগুলো করছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

গবাদি পশু পালন কারিরা বলেন, আমাদের মাঠে শুধু এক মৌসুমি আবাদ হয়, সেই সময় টুকু গবাদি পশু গুলোকে বাড়িতে রাখি।

এখন মৌসুমের শেষ আমরা আর পশু গুলোকে বেঁধে রাখতে পারবো না। আর কিছু সংখ্যক কৃষকের আবাদের জন্য আমাদের গরু গুলোকে মারতে পারি না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেলিম রেজা বলেন, আমি সরজমিনে দেখে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu