1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আউশ ধান চাষে ব্যস্ত কৃষকরা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৪৯ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় বোরো ধান কর্তন শেষ হতে না হতেই আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ ধান চাষে অধিক আগ্রহী হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গলাচিপায় ১ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা নির্ধারন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ চাষে বেশি ঝুঁকছেন।

গত বছরের তুলনায় এ বছর জমিতে আউশ ধান বেশী চাষ হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। উপজেলা কৃষি অফিস আউশ ধান চাষে কৃষকদের আকৃষ্ট করতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বীজ ও সার পেয়ে কৃষকরা আরো উৎসাহী হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। কৃষকরা বলেন, গত বছরের তুলনায় এ বছর আমরা বেশী আউশ ধানের চাষ করছি। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি সময়।

৫ মাসের আয়ুস্কালে কৃষকরা ধানের ফলন পেয়ে থাকেন। বৃহস্পতিবার (২৬ মে) সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার গোলখালী, আমখোলা, গলাচিপা সদর, রতনদী তালতলী, চিকনিকান্দী, বকুলবাড়িয়া, ডাকুয়া, গজালিয়া, কলাগাছিয়া, চরকাজল, চরবিশ্বাস ইউনিয়নের কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। তারা জমি প্রস্তুত করন ও বীজ রোপনে ব্যস্ত আছেন।

একটু ফুরসত নেই কৃষকের মাঝে। উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার বলেন, ১ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। আশা করি ওই লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, কৃষকদের আউশ ধান চাষে উৎসাহ দিতে আমরা কৃষককে সার ও বীজ দিয়েছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu