1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রথমবারের মতো মঞ্চের উপস্থাপিকা বুবলী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১২৬ সময় দর্শন

ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বুবলী। ঢালিউডে আসার আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপক ছিলেন তিনি। টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে তার পদচারণা। ক্যারিয়ারের মুকুটে এবার আরও একটি পালক যোগ হতে যাচ্ছে তার।

প্রথমবারের মতো এবার তাকে দেখা যাবে মঞ্চের উপস্থাপিকা হিসেবে।
জানা গেছে, আগামী ৩০ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপিকা হিসেবে দেখা যাবে বুবলীকে।

বুবলী বলেন, সিনেমার শুটিংয়ে এই মুহূর্তে আমি বরগুনায় আছি। দুই-একদিনের মধ্যে ঢাকায় ফিরবো। এসেই কিছুটা প্রস্তুতি নিতে হবে এই অনুষ্ঠানের জন্য। কারণ দর্শকের সামনে উপস্থাপিকা হিসেবে এবারই প্রথম হাজির হতে যাচ্ছি। এর আগে, সংবাদ উপস্থাপনা করলেও মঞ্চে কখনই করা হয়নি। এটি বেশ চ্যালেঞ্জিং এবং ভিন্ন একটি প্ল্যাটফর্ম।

বুবলী আরও বলেন, এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি একেবারেই ইউনিক বলা যেতে পারে। যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম বরাবরই সাংবাদিকরা কাভার করে থাকেন। আর এবারের প্রোগ্রামে সাংবাদিকরাই অতিথি এবং তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এরকম একটি ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে সত্যিই আমি আনন্দিত।

উল্লেখ্য, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজন করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। জুরি বোর্ডের বিচারে ৫টি ক্যাটাগরিতে মোট ১১ জন অনুসন্ধানী সাংবাদিক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখা স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ গুণী সাংবাদিককে সম্মাননা দেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu