1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ধর্ষণে অন্তঃসত্ত্বা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী, মামাত ভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১২৮ সময় দর্শন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ ও ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত হাবিব সিকদার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। পরে পুলিশ হাবিব সিকদারকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করে।

পাশাপাশি ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন।

হাবিব উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত রত্তন সিকদারের ছেলে ও বড় মাছুয়া ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব ওই স্কুলছাত্রীর আপন মামাতো ভাই। হাবিব প্রায়ই ছাত্রীর ঘরে যাতায়াত করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। গত ২ জানুয়ারি ওই ছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগে হাবিব পার্শ্ববর্তী নির্মণাধীন একটি ভবনে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। এতে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়। সম্প্রতি ওই ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজনের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ওই স্কুলছাত্রী হাবিব সিকদারে কথা জানায়। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা বলে জানায়।

এ ব্যাপারে কথা হলে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, ধর্ষণের অভিযোগে হাবিব সিকদারকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu