1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাইডেনসহ ৯৬৩ মার্কিনির বিরুদ্ধে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

ইউক্রেনে সামরিক আক্রমণের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। আর পাল্টা জবাবে রাশিয়ারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ, হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যানসহ ৯৬৩ মার্কিন নাগরিকের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো। শনিবার প্রকাশিত তালিকায় বলা হয়েছে, এসব ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর মার্কিন পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে মস্কো এ নিষেধাজ্ঞার আদেশ জারি করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় সরকারি কর্মকর্তা, আইন প্রণেতা ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরাও রয়েছেন।
মস্কো ইতোমধ্যে তালিকায় থাকা অনেককে লক্ষ্য করে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। বিশেষ করে জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ও জুকারবার্গ প্রমুখ। ফ্রিম্যানের নাম রাশিয়ান কর্তৃপক্ষ আগে প্রকাশ করেনি।

মস্কোর বিরুদ্ধে ২০১৭ সালে তার একটি ভিডিও রেকর্ড করার অভিযোগ রয়েছে। যেখানে তিনি দাবি করেছিলেন যে, রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বিবৃতিতে বলেছে, রাশিয়ার পাল্টা ব্যবস্থাগুলো প্রয়োজনীয়। এর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে আটকে দেওয়া। যুক্তরাষ্ট্র এ বিশ্বের বাকি সব অংশে একটি নব্য ঔপনিবেশিক ‘বিশ্বব্যবস্থা’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের এ অবস্থান পরিবর্তনে ও নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতাকে স্বীকৃতি দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu