1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় সরকারি ঘর পাওয়ার আকুতি গৃহহীন সঞ্জীব শীলের

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর সরকারি ঘর পাওয়ার আকুতি জানিয়েছে অসহায় গৃহহীন সঞ্জীব শীল। সঞ্জীব শীল (৩৫) হচ্ছেন উপজেলার আমখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছৈলাবুনিয়া গ্রামের শীল বাড়ির রতন চন্দ্র শীলের ছেলে।

বর্তমানে গৃহহীন সঞ্জীব শীলের পরিবারটি অসহায় জীবনযাপন করছে। একটি ঝুপড়ি ঘরে চলছে তাদের বসবাস। তার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। সঞ্জীব শীল হরিদেবপুর খোকন শীলের সেলুনের দোকানে কাজ করে। তার প্রতিবন্ধী একটি পুত্র সন্তান আছে। গৃহহীন সঞ্জীব শীলের বাবার দেয়া ২ শতক জমির উপর একটি ঝুপড়ি ঘরে বসবাস করছে অসহায় দরিদ্র পরিবারটি। সঞ্জীব শীল জানান, আমি একটি সেলুনে মজদুরীর কাজ করি। তাতে আমাদের সংসার ঠিকমত চলে না।

আমাদের ঝুপড়ি ঘরটিতে বৃষ্টির সময় পানিতে তলিয়ে যায়। ঘর উঠানোর সামর্থ্য আমার নাই। নুন আনতে পানতা ফুরায় আমার। সরকারি একটি ঘর পেলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়ে সুখে থাকতে পারতাম। জানি না সরকারি ঘর আমার কপালে আছে কিনা।

সঞ্জীব শীলের বাবা রতন চন্দ্র শীল জানান, আমরা গরিব মানুষ। আমার বাবার ৩ কড়া জায়গা আমরা তিন ভাই পেয়েছি। সেখান থেকে আমার ছেলে সঞ্জীবকে ২ শতাংশ জমি দিয়েছি। মানুষের সাথে কাজ করে আর কি আয় করতে পারে। আমার ছেলে দুই শতাংশ জায়গা থাকলেও টাকার অভাবে তাতে ঘর তুলতে পারে নি। তাই বাধ্য হয়ে পুরনো ঝুপড়ি ঘরেই থাকে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি ঘর পেলে বাকি জীবনটা সুখে কাটাতে পারত।

আমখোলা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির বলেন, সঞ্জীব শীলের পরিবার একটি অসহায় গৃহহীন পরিবান। সে অন্য মানুষের সাথে কাজ করে জীবিকা নির্বাহ করছে। সরকারীভাবে সঞ্জীব শীলের একটি ঘর খুব দরকার। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘ক’ গ্রুপের কাজ চলছে। ‘খ’ গ্রুপের কাজ শুরু হলে অবশ্যই ঘর পাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu