1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় স্বামীর টাকা হাতিয়ে নিয়ে স্ত্রী উধাও

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৫৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় স্বামীর টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে হয়েছে স্ত্রী। পরে স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়ে স্ত্রীর প্রতারণা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামে।

ভুক্তভোগী স্বামী মো. জাকির হোসেন হাওলাদার (৪৫) হচ্ছেন মৃত. সুরত আলী হাওলাদারের ছেলে। মো. জাকির হোসেন হাওলাদারের স্ত্রী ছালমা বেগম (৩৫) হচ্ছেন একই গ্রামের ছালাম বাদশার মেয়ে। মো. জাকির হোসেন হাওলাদার জানান, প্রায় ১৫ বছর আগে মুসলিম শরীয়ত মোতাবেক পারিবারিকভাবে ছালমা বেগমকে আমি বিবাহ করি। বিবাহের পর আমরা সুখেই দাম্পত্য জীবন সুখেই কাটাচ্ছিলাম। কিন্তু করোনাকালীন সময়ে ইলিশ মাছের সাভার (ট্রলার, জাল) নিয়ে বাড়িতে আসি।

এন পর থেকেই আমার স্ত্রী ছালমা বেগম আমার কাছে তার নামে জমি ক্রয়ের জন্য টাকা চায়। আমি আমার মাছের সাভার বিক্রি করে ৩ লক্ষ টাকা আমার স্ত্রীকে দেই। টাকা নিয়ে আমার স্ত্রী তার বাবার বাড়ীতে চলে যায় এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যোগাযোগের চেষ্টা করলে লোকমুখে শুনতে পাই আমার স্ত্রী তার বাবার বাড়ী থেকে ঢাকা চলে যায়। পরে আমার শ^শুরের কাছে উক্ত বিষয়টি জানালে আমার শ^শুর আমাকে বলে যে ছালমা আজ আসবে কাল আসবে বলে ঘুরাতে থাকে।

বিষয়টি আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিনকে জানালে তিনি নোটিশ পাঠিয়ে তাদেরকে ইউনিয়ন পরিষদে এনে মীমাংসার জন্য বসলে আমার শ^শুর ৭ দিনের সময় নেয়। এরই ফাঁকে আমার স্ত্রীকে নিয়ে আমার শ^শুর ঢাকা গিয়ে আমার নামে তালাকের নোটিশ পাঠায়। এ বিষয়ে জাকির হোসেন নিরুপায় হয়ে স্ত্রীকে পাওয়ার আশায় বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরছে।

এ বিষয়ে ছালমা বেগমের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। এ বিষয়ে ছালমা বেগমের বাবা ছালাম বাদশার কাছে জানতে চাইলে আমার মেয়ে জাকির হোসেন হাওলাদারকে তালাক দিয়ে ঢাকায় বসবাস করছে। গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে বসা হলেও মেয়ে পক্ষ সময় নিয়ে আর আসেনি। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu