1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এক সপ্তাহেও খোঁজ মেলেনি শিকলে বেঁধে নির্যাতন করা কিশোরের

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে চুরির অপবাদে মুন্না (১২) নামের এক কিশোরকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে তিনদিন নির্যাতন করা হয়েছে।

এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও আদালত মানবিক দিক বিবেচনা করে সকলকে জামিন দিয়েছেন।

গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শাহজাহান কমান্ডারের ছেলে কিশোর মুন্না ওপর চুরির অপবাদে গত ৯ থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় অমনাবিক নির্যাতন চালানো হয়। ১১ মে মধ্যরাতের পর থেকে আর কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুন্নার বাবা শাহজাহান কমান্ডার ও সৎ মা হাসিনা বেগম জানান, তারা ঢাকায় থাকেন।

মুন্না বাড়িতে থাকতো। মুন্নার নির্যাতনের খবর পেয়ে তারা বাড়িতে এসেছেন। তাদের ছেলেকে টাকা চুরির অপবাদ দিয়ে শিকল দিয়ে তিনদিন ধরে গাছের সঙ্গে বেঁধে হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া বেগম দফায় দফায় মারধর ও নির্যাতন করেছেন। এরপর থেকে মুন্নার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আজ এক সপ্তাহ যাবত ছেলেটার কোনো খোঁজ নেই। বেচেঁ আছে না মেরে ফেলা হয়েছে আল্লাহ জানেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হজরত আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, কিশোর মুন্নাকে উদ্ধার এবং প্রধান অভিযুক্ত হজরত আলীসহ অন্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu