1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে স্বামীর আকুতি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৫৩ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্ত্রী কর্তৃক স্বামীকে নির্যাতনের খবর পাওয়া গেছে। স্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে স্বামী মো. কাওসার হোসেনের আকুতি সবার কাছে। মো. কাওসার হোসেন হচ্ছেন রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা গ্রামের মো. সৈয়দ হাওলাদারের ছেলে।

কাওসার হোসেনের স্ত্রী পারভীন বেগম হচ্ছেন পাশর্^বর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের আ. রহিম খানের বড় মেয়ে। তাদের বিবাহিত দাম্পত্য জীবন প্রায় ২০ বছর। তাদের দুই সন্তান রয়েছে। এক সন্তান দশম শ্রেণি ও অপর সন্তান তৃতীয় শ্রেণিতে পড়ে। স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে তাদের মাঝে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত।

যার ফলে দুজন আলাদা অবস্থান করতে শুরু করেন। এ বিষয়ে কাওসার হোসেন বলেন, আমি একটি মসজিদে ইমামতি করি। স্ত্রী সন্তান নিয়ে সুখেই ছিলাম। কিন্তু আমার শ^শুর-শাশুড়ীর পরামর্শে আমার স্ত্রী প্রায়ই আমার সাথে ঝগড়া করত। আমার সন্তানদেরকে আমার বাড়িতে আসতে দেয়না।

আমার স্ত্রীকে আমার বিরুদ্ধে খেপিয়ে তাকে দিয়ে আমাকে বিভিন্ন নির্যাতন করত। আমি আমার স্ত্রীকে নিয়ে আমার গ্রামের বাড়ি থাকতে চাইলেও আমার স্ত্রী আমার বাড়িতে যেতে চায় না। আমার বৃদ্ধ মায়ের কাছে সে থাকতে পারবে না বলে জানায়। এমনকি নামে বেনামে আমার স্ত্রী বিভিন্নভাবে মামলা করে আমাকে ফাঁসানোর কূ-মতলব করছে। তিনি বলেন, বউয়ের নির্যাতন সহ্য করতে না পেরে আমি থানায় অভিযোগ করার পরিকল্পনা করছি। যেকোন সময় আমার শ^শুর বাড়ির লোকজন মারধর করতে পারে।

এ বিষয়ে স্ত্রী পারভীন বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী একজন দস্যু। সে আমাকে মারধর করে। আমি আমার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা করি। নারী ও শিশু মামলা নং- ৪৮৯/২০২১। আদালত মামলাটি আমলে নিয়ে সুহরী ব্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনা যাচাই বাছাই করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu