1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আগুণে কেড়ে নিল ঘর, সব হারিয়ে আসমা বেগমের আর্তনাদ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় আগুণে পুড়ে ওহাব হাওলাদারের ঘরটি ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার ওহাব হাওলাদারের ঘরে। মঙ্গলবার (১৭ মে) রাত অনুমান ২টার দিকে এই আগুণ লাগে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুণ নিযয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে ওহাব হাওলাদারের ঘর ভাড়া নেওয়া আসমা বেগম (৩৫) বলেন, আমার স্বামীর মৃত্যুর পরে আমি দুই কন্যা সন্তান নিয়ে এই ঘরে ভাড়া থাকতাম। আমার দুই মেয়ের বিবাহের পরে মেয়ের জামাইদের বিভিন্ন মালামাল এই ঘরে ছিল। আমি ঘরের দোতলায় ঘুমানো ছিলাম। এ সময় গভীর রাতে হঠাৎ আগুণের তাপে ঘুম ভেঙে যায়। পরে আমি দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে আগুণের তাপে উপর থেকে নিচে পড়ে যাই। এতে আমার কোমর এবং পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যাথা পাই। আমার ঘরের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আমি এখন পথে বসে গেলাম। সর্বনাশা আগুণ আমার সব কেড়ে নিল। স্থানীয়রা জানান, রান্না ঘর থেকে এ আগুণের সূত্রপাত বলে মনে হয়। তাকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে আসমা বেগম ২য় তলায় ৫ নম্বর বেডে ভর্তি আছে।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখি হাওলাদার ও পৌর মেয়র আহসানুল হক তুহিন ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের সাব অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুণ নিয়ন্ত্রনে আনি। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে অফিস সূত্রে জানা যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu