1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দাস বানিয়েছে : ইমরান খান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৫৩ সময় দর্শন

আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে আমেরিকা।

দেশটির জনগণ কখনই ‌‘আমদানি করা সরকার’ মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

৬৯ বছর বয়সী ইমরান খান গত মাসে দেশটির সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন। স্বাধীন পররাষ্ট্রনীতি মেনে চলায় স্থানীয় রাজনীতিকদের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

ক্ষমতা হারানোর পর সাবেক এই পাক প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন শহরে রাজনৈতিক সমাবেশ করেছেন। এসব সমাবেশে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকারকে তিনি ‘দেশদ্রোহী এবং দুর্নীতিগ্রস্ত শাসক’ বলে অভিহিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে বর্তমান সরকার গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইমরান খান। যদিও যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের বর্তমান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

রোববার পাঞ্জাবের ফয়সালাবাদে আয়োজিত এক সমাবেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, আক্রমণ চালানো ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের জনগণ কখনই আমদানি করা এই সরকার মেনে নেবে না।

সাবেক এই পাক প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে একটি ‘আত্মকেন্দ্রিক দেশ’ বলে অভিযুক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র কখনই নিজের স্বার্থ ছাড়া অন্য কাউকে সাহায্য করে না। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে অর্থ ‘ভিক্ষা’ করবেন, যাতে তিনি (ইমরান খান) ফের ক্ষমতায় আসতে না পারেন।

দেশজুড়ে রাজনৈতিক সমাবেশের পাশাপাশি চলতি মাসে ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইমরান খান। তবে এই লং মার্চের তারিখ আনুষ্ঠানিকভাবে আগামী ২০ মের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu