1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এর চেয়ে পাকিস্তানে পারমাণবিক বোমা মারলেও ভালো হতো : ইমরান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৩৪ সময় দর্শন

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘শাহবাজ শরীফ সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেয়ে পাকিস্তানের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও ভালো হতো। ’ গতকাল শুক্রবার পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান সাংবাদিকদের এ কথা বলেন। খবর জিও নিউজের।

পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এস্টাবলিশমেন্ট (সেনাবাহিনীকে বুঝাতে এ শব্দটি ব্যবহার করেন রাজনীতিক বা সমালোচকরা) তাকে ফোন করছে, কিন্তু তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত নন তিনি।

তাই তাদের ফোন নাম্বার ব্লক করে দিয়েছেন বলেও দাবি করেছেন।
ইমরান বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করা না হচ্ছে, ততদিন আমি কারও সঙ্গে কথা নয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি সমর্থন দিয়েছেন যারা তাদের কি পাকিস্তানের ভবিষ্যত নিয়ে কোনো উদ্বেগ নেই! এসব মানুষের হাতে পাকিস্তানের দায়িত্ব দেয়ার চেয়ে পাকিস্তানের ওপর পারমাণবিক বোমা ফেললেও তা উত্তম হতো।

দুটি ইস্যু ছাড়া ক্ষমতার শেষ দিন পর্যন্ত এস্টাবলিশমেন্টের সঙ্গে সুসম্পর্ক ছিল দাবি করে তিনি আরও বলেন, প্রথমত শক্তিধর মহল মুখ্যমন্ত্রী পদ থেকে উসমান বুজদারকে সরিয়ে দিতে চেয়েছে। দ্বিতীয়ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান করা নিয়ে মতানৈক্য এস্টাবলিশমেন্টের সঙ্গে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu