1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১২৮ সময় দর্শন

আওয়ামী লীগ সব সময় স্বাধীনতার কথা বলে, মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু কাজ করে উল্টো। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আওয়ামী লীগ গত এক যুগ ধরে গণতন্ত্রকে হত্যা করে দেশকে একটা স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। এ দেশের জন্য, এ জাতির জন্য কঠিন একটা ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে।

শনিবার (১৪ মে) দুপুরে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত দিনাজপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, খবরের কাগজ খুললেই দেশজুড়ে হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, চুরি, লুটপাট ছাড়া আর কিছু নেই। বাংলাদেশকে চুরি করতে করতে, ডাকাতি করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতে বাধ্য হয়েছেন- ‘যে সমস্ত নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, তাদের দলে জায়গা হবে না। ’ আপনারা নির্যাতন করেছেন, আপনারা খুন করেছেন, আপনারা গুম করেছেন, হত্যা করেছেন। তার প্রমাণ আজকে মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপরে, কর্মকর্তাদের ওপরে স্যাংকশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, সংবাদমাধ্যমকে দলীয়করণ করেছে। সমগ্র দেশটাকে তারা ধ্বংসের পথে নিয়ে গেছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজিনা ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির নেতা সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক, আখতারুজ্জামান মিয়া প্রমুখ।

জেলা বিএনপির নেতা হাসানুজ্জামান উজ্জলের উপস্থানায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সা‌লে অনু‌ষ্ঠিত দিনাজপুর জেলা বিএন‌পির স‌ম্মেল‌নে ১৫১ সদস্যবি‌শিষ্ট ক‌মি‌টির সভাপ‌তি হয়েছিলেন লুৎফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক হয়েছি‌লেন মুকুর চৌধুরী (এখন প্রয়াত)। পরে এই ক‌মি‌টি ভেঙে দি‌য়ে ২০১৬ সা‌লে রেজওয়ানুল হক‌কে আহ্বায়ক ও লুৎফর রহমান‌কে যুগ্ম আহ্বায়ক ক‌রে ১২৯ সদস্যের আহ্বায়ক ক‌মি‌টি গঠন করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu