1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে নাবালিকা ধর্ষণ, অভিযুক্ত ছ্যানা বশার গ্রেপ্তার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৩ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই অভিযুক্তের নাম বশার বয়াতি ওরফে ছ্যানা বশার (৩১)। তার বাড়ি উপজেলার সামুদাবাদ গ্রামে। বুধবার রাতেই রাঙ্গাবালী থানায় বশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ছোটবেলা থেকেই উপজেলার সদর ইউনিয়নের চরকাশেম গ্রামের নানা বাড়িতে বসবাসরত ওই নাবালিকা। গত ২৪ এপ্রিল রাতের আধারে তাকে নানা বাড়ি একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত বশার। জানা গেছে, তরমুজ চাষ করতে গিয়ে বশারের আনাগোনা বাড়ে চরকাশেমে। কুনজর পড়ে ওই নাবালিকার ওপর। স্থানীয়রা জানায়, লোকলজ্জা এবং অভিযুক্তের ভয়ের কারণে বিষয়টি এতদিন গোপন ছিল।

কিন্তু ঘটনার দুই সপ্তাহ পর বুধবার বিকেলে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদে একাধিক ইউপি সদস্যের উপস্থিতিতে বিষয়টি মিমাংসার জন্য শালিস বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশ। খবর পেয়ে শালিস বৈঠক থেকে পালিয়ে যায় অভিযুক্ত বশার। পরে তাকে আশপাশ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও বশার একসময় ছ্যানা (ধারালো দা প্রকৃতির) হাতে লোকজনের সামনে লাফিয়ে পড়তো। যার কারণেই সে এলাকায় ছ্যানা বশার হিসেবে পরিচিত।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu