1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভিপি নুর বলেছেন: দেশ এখন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৫৫ সময় দর্শন

বর্তমান সরকার গত ১৩ বছরে দেশকে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে, দেশ এখন আইসিইউতে আছে। এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় একটিই, সেটি হলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, খেয়াল করে দেখবেন, সব জিনিসের দাম বাড়ছে।

সংসদের ৬২ শতাংশ এমপি ব্যবসায়ী। তারা ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত। প্রতি সপ্তাহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লেগেই আছে। সময় থাকতে আপনারা ভালো হয়ে যান। এই ব্যবসায়ী অবৈধ সংসদ সদস্যদের পতন না হওয়া পর্যন্ত বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠিক হবে না, জনগণের মুক্তি মিলবে না। আর সরকার যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমায়, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে সচিবালয় ঘেরাও।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, এ সরকারকে হঠানো নয়, আমাদের লক্ষ্য রাষ্ট্রের কার্যকর সংস্কার। দেশকে একটি প্রকৃত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসন, মাহফুজুর রহমান, সোহরাব হাসান, আবু হানিফ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, সাইফুল্লাহ হায়দার, মশিউর রহমান, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মুনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ও ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোল্লা প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu