1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ১ গ্রেফতার ১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। বুধবার (১১ মে) দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে- ৮ নম্বর ওয়ার্ড নলুয়াবাগী গ্রামের মো. শাহজাহান আকনের ছেলে মো. জাহিদুল আকন (১৮)। আহতকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌসী (সাথী) তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় আহত জাহিদুল আকনের বড় ভাই মো. রেজাউল করিম (৩০) বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় ওই রাতেই একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ৬ তারিখ- ১১/০৫/২০২২।

মামলার অভিযুক্তরা হলেন- একই গ্রামের মো. ফজলে চৌকিদার (৪৫), মো. বেল্লাল প্যাদা (২৮), মো. বাইজিদ চৌকিদার (২৫), মো. তোফায়েল চৌকিদার (২২), মোসা. রিজিয়া বেগম (৪০), মোসা. রোলেয়া বেগম (৪০)। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে বুধবার দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে একই এলাকার রেজাউল করিম গং ও ফজলে চৌকিদার গং এর মাঝে দীর্ঘদিনের জমিজমার বিরোধসহ পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফজলে চৌকিদার গং এর লোকজন দেশীয় অস্ত্র ধারালো দা, লাঠি ও লোহার রড দিয়ে জাহিদুল আকনের ওপর হামলা চালায়।

এতে জাহিদুল গুরুতর আহত হয়। জাহিদুলের ডাক চিৎকারে হামলাকারীদের হাত থেকে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌসী (সাথী) বলেন, জাহিদুল আকনের মাথায় সেলাই লেগেছে। তার অনেক রক্তক্ষরণ হওয়ায় পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এ বিষয়ে গলাচিপা থানায় মামলা হয়েছে।

২ নম্বর আসামী বেল্লাল প্যাদাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীকে বৃহস্পতিবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu