1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় গাছের সাথে শিকলে বেঁধে কিশোর নির্যাতন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৪৭ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় চুরি অপবাদ দিয়ে এক কিশোরকে শিকলে বেঁধে তিনদিন যাবত অমানবিক নির্যাতনের ভিডিও প্রকাশ পেয়েছে। আর নির্যাতনের পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছেন। গত ৯ এপ্রিল গলাচিপা সদর ইউনিয়নের এ ঘটনা ঘটে। নির্যাতিত ওই কিশোরের নাম মুন্না তার বয়স ১৬ বছর। সে ৯নং ওয়ার্ডের শাহজাহান কমান্ডারের ছেলে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কিশোর মুন্নাকে একটি গাছের সাথে লোহার শিকলে বেঁধে বোয়ালিয়া রাড়ি বাড়ির হজরত আলী নামে এক ব্যক্তি বেধরক মার ধর করছে আর আশ পাশে দাড়িয়ে দেখেতেন ওই বাড়ির লোকজন।

এ সময় অনেককে ভিডিও করতেও দেখা গেছে। মারধরে মুন্নার শরীরে রক্তাত জখম হতেও দেখা গেছে। মুন্নার পরিবারের অভিযোগ গত ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় মুন্নার উপর এ অমনাবিক নির্যাতন চালানো হয়। তবে ১১ এপ্রিল রাতের পর থেকে ওই কিশোরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মুন্নার সৎ মা হাসিনা বেগম বলেন, তারা ঢাকায় থাকেন, মুন্না বাড়িতে থাকতো। খবর পেয়ে তার বাড়িতে এসেছেন। তার ছেলেকে টাকা চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে দফায় দফায় তিনদিন হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া অমানবিন নির্যাতন করে। এরপর থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছে না।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সওকত আনোয়ার ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পটুয়াখালীর পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ জানান, বিষযটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu