1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইভিএম-টিভিএম বুঝি না, শুধু বুঝি এই সরকারকে পদত্যাগ করতে হবে. মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২২১ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএম-টিভিএম বুঝি না, একটা কথাই বুঝি -এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারকে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধিনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোন নির্বাচন নয়।

আজ বৃহস্পতিবার(১২ মে) বেলা সাড়ে ১১ টায় লালমনিরহাট শহীদ সোহরাওয়ার্দি মাঠে বাই সাইকেল র্যা লীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশনেত্রীসহ সকল বন্দি নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। সমস্ত মামলা তুলে নিতে হবে। তার পরে এখানে নির্বাচন হবে। আসুন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। গড়ে তুলি জাতীয় ঐক্য। সেই ঐক্যের মধ্য দিয়ে এ ভয়াবহ শক্তি, জাতীয়তাবাদি শক্তি গড়ে তুলতে হবে।

আওয়ামীলীগ স্বাধীনতার যে স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করেছে। সেটা ফিরে আনার জন্য এবং গনতন্ত্রকে ফিরে আনার জন্য আমরা সংগ্রাম করে জয়ী হই। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লালমনিরহাট জেলা বিএনপি’র র্যা লী প্রসঙ্গে মহাসচিব বলেন, এ র্যা লীকে আমি সাইকেল র্যা লী বলতে চাই না। এই র্যা লীকে আমি গনতন্ত্রের র্যা লী বলে অভিহিত করতে চাই। আজকের এই র্যা লীর মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হলো।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম। যে চেতনার জন্য আমরা লড়াই করেছিলাম। সেই চেতনা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তথা হারিয়ে ফেলা গনতন্ত্রকে পুরুদ্ধার করতে আজ লালমনিরহাট থেকে গনতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিব দুলু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ক্রীড়া কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগীয় বিএনপি’র নেতার্কমীরা।

বক্তব্য শেষে জেলা বিএনপি’র আয়োজিত বাই সাইকেল র্যা লীর উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর র্যা লী নিয়ে সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শেষ করেন। সেখানে বিকেল ৩টায় রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট।

https://youtu.be/0gYa0Ll1jKc

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu