1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মির্জা ফখরুল ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ১২৮ সময় দর্শন

দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি হবে–বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দেশে এমন কোনো পরিস্থিতি আছে কি না–পাল্টা জানতে চেয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না। ’ দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে।

বুধবার (১১ মে) দুপুরে খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের জন্য নির্মিত জলযান হস্তান্তর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছেন।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘উনি স্বপ্ন দেখছেন আবারও ক্ষমতায় গিয়ে ২০০১ সালের মতো দেশকে পিছিয়ে দেবেন; কিন্তু দেশের জনগণ তো সেটা চায় না। বিএনপি যতই ডাক দিক, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। ’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। ’

এর আগে খুলনা শিপইয়ার্ডে নির্মিত দুটি টাগ বোট, ৬টি হাই স্পিড বোট, একটি ফ্লোটিং ক্রেন ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নির্মিত একটি প্যাট্রল ভেসেল কোস্টগার্ডের হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রহণ করেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu