1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাবনায় পিস্তল হাতে যুবকের ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

পিস্তল হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভাইরাল হয়েছেন পাবনার সুজানগর উপজেলার এক যুবক।

তার নাম আবু বক্কর সিদ্দিকী রাতুল। সে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে। স্থানীয়দের অভিযোগ, সে উপজেলার বিভিন্ন নেতার ছত্রছায়ায় থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

জানা গেছে, আবু বক্কর সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক। সে মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে।

ক্ষমতাসীন দলের সুজানগর উপজেলার একাধিক নেতাদের সাথে আলাপকালে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে থাকা সুবিধাভোগী আবু বক্কার সিদ্দিকী রাতুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে সে আত্মগোপনে চলে গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu