1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২ ও ৪ মের ট্রেনের টিকিট মিলবে রাতেই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ১১৭ সময় দর্শন

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২ ও ৪ মের টিকিট বিক্রির কথা জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (১ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২ ও ৪ মের ট্রেনের টিকিট রাত থেকেই বিক্রি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এ দু’দিনের টিকিট একযোগে কাউন্টার ও অনলাইন থেকে পাওয়া যাবে।

রোববার (১ মে) রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, ২ ও ৪ মের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছিল।

ঈদ কবে হবে সেটি নির্ধারিত হওয়া মাত্রই এ দু’দিনের টিকিট একযোগে অনলাইনে ও কাউন্টারে বিক্রি শুরু হওয়ার কথা। এখনও বিক্রি শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই বিক্রি শুরু হবে।
এর আগে গত ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৭ এপ্রিল, ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের টিকিট ও ২৭ এপ্রিল দেওয়া হয় ১ মের টিকিট।

সকালে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, রোববার ৫ মের টিকিট বিক্রি চলছে সারা দেশ থেকে। অনলাইন ও কাউন্টারে দুইভাবেই টিকিট বিক্রি চলছে। ২ ও ৪ মের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ঈদ কবে হবে সেটি নির্ধারিত হওয়া মাত্রই এ দুদিনের টিকিট একযোগে অনলাইনে ও কাউন্টারে পাওয়া যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu