1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় তরমুজ ইস্যুতে গৃহবঁধূকে মারধর মেডিকেলে ভর্তি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ১৫২ সময় দর্শন

পটুয়াখালী গলাচিপায় তরমুজকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দক্ষিন আমখোলা গ্রামে।

আহত গৃহবধূ হচ্ছে মিরাজ মাদবরের স্ত্রী মোসা. সুখী বেগম (২০)। এলাকাবাসী গৃহবধূ সুখী বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাসূত্রে জানা যায় গত ২৫ এপ্রিল সোমবার বিকাল অনুমান ৪ টার দিকে তরমুজ চাওয়াকে কেন্দ্র করে আলাম, হানিফ, হাসান, সালাম, কালাম, বশার, রফিকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে তারা সুখী বেগমসহ অনেককে মারধর করে।

এতে সুখী বেগম গুরুতর আহত হন। এ বিষয়ে সুখী বেগম বলেন, আলামসহ ৭/৮ জন লোক একত্রিত হয়ে আমার বাবা মোতালেব আকনের ঘর ভাংচুর করে। আমাকে সহ আমার মা, বোন, স্বামীকে মারধর করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, সুখী বেগমের হাত ভেংগে গেছে ও শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে।

তিনি আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১ নম্বর কেবিনে ভর্তি আছেন। এ বিষয়ে আলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি। এতে আমাদেরও একজন আহত হয়েছে। আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu