1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নওগায় টাকার পরিবর্তে উৎপাদিত ধান কেটে নেয়ার অভিযোগ পাম্প অপারেটারদের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ১৫৯ সময় দর্শন

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, কোনো কোনো উপজেলায় টাকার পরিবর্তে উৎপাদিত ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটর ও মালিকদের বিরুদ্ধে।

 

কৃষকদের অভিযোগ, কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব, বিধি মোতাবেক রিচার্জ কার্ডের মাধ্যমে পানি না দেয়া এবং দায়সারা আচরণে হয়রানি করা হচ্ছে তাদের। প্রতি বছর গ্রীষ্মে ভূগর্ভের পানির সংকট থাকায়, সে সুযোগে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে বলে দাবি কৃষকদের।

দেশের উত্তরের জেলা খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ। ধান উৎপাদনের মৌসুমে সেচ দিয়ে ইরি-বোরো ধান চাষ করতে হয় এখানে। জেলার অধিকাংশ উপজেলায় রয়েছে সরকারের বেধে দেয়া সেচ নির্ধারনী বিধান। সে অনুযায়ী জমির প্রকারভেদে প্রতি বিঘা জমিতে পানি সেচের দাম নির্ধারন করা হয়েছে ১২শ থেকে ১৫শ টাকা।

অথচ টাকার পরিবর্তে বিঘাপ্রতি চার থেকে পাঁচ মণ করে ধান, সেই সাথে অপারেটরদের দিতে হয় খড়ও। সবমিলে যার বাজারমূল্য চার থেকে পাঁচ হাজার টাকা। কৃষকদের সম্মতিতেই ধানের বিনিময়ে পানি সেচ দেয়ার কথা জানালেন অপারেটর ও নলকূপের শেয়ারদাররা।

সরকারী নিয়মে সেচের পানি পেলে কৃষকরা লাভবান হবেন, বলছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এদিকে, নির্ধারিত রেটের চেয়ে বেশি টাকা নেয়ার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। জেলার ১১টি উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ রয়েছে ১৫ হাজার ৪০০টি এবং ব্যক্তি মালিকানাধীন নলকূপ রয়েছে ৮৭৬টি।

 

https://www.youtube.com/watch?v=LGUbNBorQr4

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu