1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৬ দিন সব রিসোর্ট বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১১৩ সময় দর্শন
ফাইল ছবি

আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনের অবকাশ যাপনে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁর নিরাপত্তাজনিত কারণে বাড়তি সতর্কতার জন্য আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত পাঁচ দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব রিসোর্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সমিতির ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, এতদ্বারা সকল রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সাজেক সফর উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার অনুরোধ করা হলো।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমনের সময় তাঁর নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয়, সেজন্য প্রশাসনের অনুরোধে আমরা আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট পর্যটকদের জন্য বন্ধ রাখছি। বৃহস্পতিবার সাজেক জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu