1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে বঙ্গবন্ধুর ছবি অবমাননা, দোষীদের শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

লালমনিরহাট প্রেসক্লাবে আশিকুর রহমান ডিফেন্স ও তার সহযোগী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ষাড়ে ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোলচত্ত্বরে প্রেসক্লাব লালমনিরহাট ও জেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি আহমেদুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তারা বলেন, প্রেসক্লাব লালমনিরহাট অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করা হয়েছে এমন খবরে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকগণ প্রশাসনকে অবগত করে প্রেসক্লাবে যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছে দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন। ভিডিও ও সরেজমিনে ছবির অবমাননা করা হয়েছে দেখে লালমনিরহাটের কর্মরত সাংবাদিকদের পক্ষে বিষয়টি নিয়ে প্রেসক্লাব লামনিরহাটের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমশাহীন বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক ।

সাপ্তাহিক আলোর মনি নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরের সঞ্চালনায় এ সময় অন্যানে্যর মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ও প্রেসক্লাব লামনিরহাটেট সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম শাহীন, চ্যানেল ২৪ প্রতিনিধি মিলন পাটোয়ারী, একাত্তর টিভি প্রতিনিধি উত্তম কুমার রায়,গাজী টিভি প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক জনতা প্রতিনিধি আশরাফুল আলম দৌলত, দৈনিক দিনকাল প্রতিনিধি গোলাম মোস্তফা, , দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শরিফুল ইসলাম রতন, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, নিউজ বাংলা প্রতিনিধি শাহজাহান সাজু, এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলাল, দৈনিক সকালের সময় প্রতিনিধি জামাল বাদশা, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি সাহিদ বাদশা বাবু, দৈনিক স্বাধীন নিউজ প্রতিনিধি আলম মিয়া, দৈনিক দাবানর প্রতিনিধি রাসেল ইসলাম, দৈনিক বাণিজ্য প্রতিদিন লাজু সরকার, দৈনিক প্রথম বেলা প্রতিনিধি আবির হোসেন সজল প্রমুখ।

 

মানববন্ধনে লালমনিরহাট জেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu