1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মসজিদে রাত জেগে মুসল্লিদের নামাজ আদায়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৫৪ সময় দর্শন
সংগৃহীত ছবি

রমজান মাসের বিশেষ মর্যাদার অন্যতম দিক লাইলাতুল কদর বা কদরের রাত, যার অপর নাম শবে কদর। মহিমান্বিত, বরকতময় ও ফজিলতপূর্ণ এই রাতে নামাজ আদায় করতে রাজধানীর মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড় বেড়েছে। লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে মসজিদে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে।

জাতীয় মসজিদ ছাড়াও গুলশান আজাদ মসজিদ,হাইকোর্ট মাজার, গুলশান গাউছুল আজম মসজিদ, মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদ, মগবাজার জামে মসজিদ, কমলাপুর জামে মসজিদসহ রাজধানীর অধিকাংশ মসজিদে মুসল্লিদের ভিড় রয়েছে।

 

মসজিদে মসজিদে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অনেক মুসল্লি ব্যক্তিগতভাবে জিকির, তেলোয়াত করছেন।
শবে কদর অর্থ মর্যাদার রাত। এই পবিত্র রাতে হেরা গুহায় নবী করীম (স.)-এর নিকট আল-কুরআনের প্রথম সূরার (সূরা-আলাক) পাঁচটি আয়াত নাযিল হয়। পবিত্র কুরআনে কদর নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে আল্লাহ তায়ালা শবে কদরের গুরুত্ব তুলে ধরেছেন।

এদিকে পবিত্র শবে কদর উদযাপন উপলক্ষে বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে কদর এর ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা এহসানুল হক।

এদিকে মসজিদে নামাজ আদায়ের পর অনেকেই স্বজনদের কবর জিয়ারতের উদ্দেশে হাজির হন স্থানীয় কবরস্থানে। সেখানে তারা স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu