1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে রাজাকারের নাতি কে ছাত্রলীগের কমিটি দেওয়ার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৮৮ সময় দর্শন

লালমনিরহাটে ছাত্রলীগের বিতর্কিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের বিতর্কিত ছাত্রদল থেকে আসা অনুপ্রবেশকারী ও কমিটিতে রাজাকার আলবদর পাকিস্তানি পিস কমিটির নাতিককে দিয়ে ছাত্রলীগের গঠিত কমিটি বিলুপ্ত করা এবল নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের টেম্পু স্ট্যান্ডে অবস্থিত সোনার বাংলা শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের একটি কক্ষে বাংলাদেশ ছাত্রলীগ মোগলহাট ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগ মোগলহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি সামছুদ্দোহা হৃদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পিয়ার আলী অনুপ্রবেশকারী দিয়ে গঠিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবি করেছেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সামছুদ্দোহা হৃদয় বলেন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত গত ৪ এপ্রিল মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগ কমিটিতে রাজাকার আলবদর পাকিস্তানি পিস কমিটির নাতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন এর পুত্র লিটন রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমরা উক্ত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনার আবেদন করছি।

হৃদয় আরও বলেন, আমরা ১নং মোগলহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য এই মর্মে অভিযোগ করছি যে, বিষয় বর্ণিত ব্যক্তি ছাত্রলীগ মোগলহাট ইউনিয়ন কমিটির সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক হওয়ায় আমরা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবার হয়ে ক্ষুব্ধ ও ব্যথিত। তাহার পরিবারের কোন সদস্য আমাদের সাথে কোনদিন আওয়ামী লীগে ছিল না।

কারণ বিষয়ে বর্ণিত আছে যে, ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিটন রহমানের দাদা আব্দুস ছাত্তার (ব্যাঙ) মহান স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী একজন রাজাকার এবং পাকিস্তানি পিস কমিটির সদস্য ছিলেন। যা আমাদের অঞ্চলের বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিদের মুখে বহুল প্রচলিত আছে। আরও উল্লেখ করছি যে, উক্ত লিটন রহমানের বাবা মোঃ নিজাম উদ্দীন দীর্ঘদিন যাবত বি,এন,পির মোগলহাট ৩নং ওয়ার্ডের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে ভোল পাল্টিয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মিশে নিজেকে আওয়ামী লীগ দাবি করছে।

আমরা জোড় দিয়ে বলতে পারি তাহারা কখনো কোন দিন কোন আওয়ামী লীগের নেতার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করে নাই। তাহলে একজন রাজাকারের নাতি ও বিএনপি’র নেতার সন্তান কিভাবে মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হতে পারে? এটা ভাবার বিষয়!

তিনি আরও বলেন, আপনাদের নিকট জোড় আবেদন এই যে, বিষয়ে বর্ণিত ব্যাপারটি সরেজমিনে তদন্ত পূর্বক উপজেলা ছাত্রলীগ কমিটি কর্তৃক গত ৪এপ্রিল ঘোষিত মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত করার সদয় অনুরোধ করছি।

এ সময় মোগলহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সক্রিয় সদস্য এবং সাধারণ ছাত্রলীগ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu