1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভোট না দেওয়ায় বিধবাকে মারধর!

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৩০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জেল আকনের বিরুদ্ধে। রোববার বিকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইয়াসমিন ওই গ্রামের মৃত জাকির চৌকিদারের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউপি সদস্যের পক্ষে কাজ না করার জেরে ইয়াসমিনের ভাতের হোটেলে ভাঙচুর, লুটপাট তাকে মারধর করা হয়। এ সময় তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ ঘটনায় ইয়াসমিন ও তার ছেলে সায়েম আহত হয়েছেন।

চরবিশ্বাস ইউপি সদস্য তোফাজ্জেল আকনের (৪৬) নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তার সমর্থকরা হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা এক লাখ ৫০ হাজার নগদ টাকা ও দোকানের মালামাল বিক্রির এক লাখ ৫০ হাজার, ৩৫ হাজার টাকার স্বর্ণের চেইন ও ১৭ হাজার টাকার কানের ঝুমকা লুট করে নিয়ে যায়।

আহত অবস্থায় ইয়াসমিন ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ইয়াসমিন বলেন, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় চিকিৎসাধীন অবস্থায়ও হামলার আতঙ্কে আছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন তিনি।

হামলার বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য তোফাজ্জেল আকন বলেন, ঘটনার সময় আমি মসজিদে ইফতার করছিলাম। যারা তার দোকানে বাকি খেত, টাকা চাওয়ায় তারাই হামলা করেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার বলেন, ঘটনাস্থল থেকে বিধবা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu