1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশ সরকারকে টিকিয়ে রেখেছে : রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১০৩ সময় দর্শন

পুলিশের ভেতরে মানবতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানবতা নেই বলেই আপনারা সকল শক্তি দিয়ে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখছেন।

কারণ শেখ হাসিনার টিকে থাকলে তা‌দের সব অবৈধ কর্মকাণ্ড টিকে থাকবে। এ জন্যে তিনি জনগণ, গণতন্ত্র ও নির্বাচনকে তোয়াক্কা করে না।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে নয়া পল্টন ভাসানী ভবনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এক বর্বর আদিম যুগে বাস করছি। নিউমার্কেটের ঘটনায় হেলমেট ধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছে অথচ মামলা দিল বিএনপি নেতাকর্মীদের নামে। সন্ত্রাসী করছে ছাত্রলীগ আর মামলা দিচ্ছে বিএনপির নামে। কই পুলিশ বাহিনীর পক্ষ থেকে তো কোনো বিজ্ঞপ্তি দিতে দেখলাম না। কারণ আপনারা জনগনের পুলিশ ডিপার্টমেন্ট না। আপনারা শেখ হাসিনার ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী। একেবারে ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী বলেই আজকে এ আচরণ করছেন।

ওরা (আওয়ামী লীগ) কাপুরুষ এমন মন্তব্য করে রিজভী বলেন, কলাবাগান মাঠে শিশুরা খেলাধুলা করবে। সেই মাঠ তারা রাখবে না। পুলিশ স্টেশনের স্থাপনা করবে। সেখানে একজন প্রটেস্ট করেছে বলে শিশুসহ মহিলাকে ধরে নিয়ে গেছে। কেন? বাহ! ঢাকায় খেলার মাঠ, পানির লেক, পরিবেশ রক্ষা করার গাছ থাকবে না। আর মানুষ প্রতিবাদ করবে না! প্রতিবাদ করলে মা ছেলে কে থানায় আটকে রাখবে। সাংবাদিকরা ওসিকে জিজ্ঞেস করেছিল কি মামলা? ওসি উত্তর দিতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিঞা, ওমর ফারুক পাটোয়ারী, কামাল উদ্দিন চৌধুরীটিটো সহ জিয়ামঞ্চের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে জিয়ামঞ্চের পক্ষ থেকে রুহুল কবির রিজভী দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu