1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পারমাণবিক অস্ত্র বিষয়ে কিমের নতুন অঙ্গীকার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১২৪ সময় দর্শন

বিশ্বের নিষ্ঠুর দেশগুলোর থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের পারমাণবিক সক্ষমতা প্রয়োজন। এ কারণে আমরা যত দ্রুত সম্ভব পারমাণবিক অস্ত্র প্রস্তুত কর্মসূচি শুরু করতে যাচ্ছি বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ের এক স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কিম জং উন।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা বলেন, বৈরী প্রতিপক্ষদের হুঁশিয়ার করে বলছি, পারমাণবিক অস্ত্র প্রস্তুত হলে প্রয়োজনের সময়ে যে কোনো মুহূর্তে তা উৎক্ষেপণের ব্যাপারে আমরা দ্বিধা করব না।

বিগত বিভিন্ন বছরে সামরিক বাহিনীর কুচকাওয়াজে মিলিটারি ট্যাংক, কামান-গোলাবারুদ ও সেনা সদস্যদের দীর্ঘ সারি দেখা যেত। কিন্তু সোমবারের কুচকাওয়াজে মূলত প্রদর্শিত হয়েছে উত্তর কোরিয়ার তৈরি নিকট ও দূরপাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্র। প্রদর্শণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার সাম্প্রতিক তৈরি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটিকে (আইসিবিএম)। হোয়াসং-১৭ নামের এই আইসিবিএম উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

এছাড়া চলতি বছর দেশটি বিভিন্ন পাল্লার যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, সেসব দেখানো হয়েছে কুচকাওয়াজে। শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন হাইপারসনিক ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও প্রদর্শিত হয়েছে। বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এই দেশটি গত তিন দশক ধরে একের পর এক বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত ও পরীক্ষামূলক উৎক্ষেপণ করে যাচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu