1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঈদ উপহার হিসেবে ঘর পেল গৃহহীন ৩৩ হাজার পরিবার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১২৬ সময় দর্শন

মুজিববর্ষ উপলক্ষ্যে তৃতীয় ধাপে আজ প্রায় ৩৩ হাজার মানুষকে জমির মালিকানাসহ আশ্রয়ণের ঘর ঈদের উপহার হিসেবে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাও আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এসব বাড়ি‌ হস্তান্তর করা হয় গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কেউই ঠিকানাবিহীন থাকবে না।

বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে জনগণের সেবক হয়ে কাজ করে যাওয়ার কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুই প্রথম গৃহহীনদের জন্য ভিটেমাটির ব্যবস্থা করেছিলেন। এরপর যারা ক্ষমতা নিয়েছিলো তারা নিজেদের ভাগ্যপরিবর্তন করলেও দুস্থ মানুষের কোন উন্নতি হয়নি।

স্বাধীনতা বিরোধীরা এখনো অগ্রযাত্রায় বাধা দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে মর্যাদা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জুন ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট ঘরের সংখ্যা এক লাখ ১৭ হাজার ৩২৯টি। তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন একক ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি হস্তান্তর হবে।

সিনিয়র সচিব আরও জানান, যে ঘর দেওয়া হচ্ছে এগুলো স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হচ্ছে। যাঁর স্বামী নেই, সেক্ষেত্রে স্ত্রীর নামে দেওয়া হচ্ছে। এসব ঘরের ডিজাইন প্রধানমন্ত্রী নিজেই প্রণয়ন করেছেন বলে জানান সিনিয়র সচিব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu