1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সীমান্তের কাছে ইউক্রেনের ২টি ড্রোন ভূপাতিত : গভর্ণর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৩১ সময় দর্শন
সংগৃহীত ছবি

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

উক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ। রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে আবারও হামলার খবর পাওয়া গেছে। রুশ বাহিনী রোববার রাতে তাদের দেশের সীমান্তের কাছে ইউক্রেনের দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির আঞ্চলিক গভর্ণর রোমান স্টারোভোয়িত।
স্থানীয় সময় সোমবার আঞ্চলিক গভর্ণর এ কথা জানান।

রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্ণর রোমান স্টারোভোয়িত টেলিগ্রাম বার্তায় বলেন, ‘আজ স্থানীয় সময় ৪:১৫ টায় রাশিয়ার রাইলস্কি জেলায় ইউক্রেনের সাথে লাগোয়া সীমান্তের কাছে মস্কোর বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইউক্রেনের দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করে।

তিনি আরও বলেন, এতে কেউ হতাহত বা কোনো ক্ষতি হয়নি। সেখানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, চলতি মাসেই পশ্চিমা দেশগুলোর পাঠানো ইউক্রেনীয় একটি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। অস্ত্রের চালান নিয়ে বিমানটি ইউক্রেনে নামার আগেই এটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি মস্কোর। সেই সঙ্গে আরও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। সূত্র : এএফপি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu