1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৪৬ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেছেন ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন । সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দেখা করেন রাজকুমারী।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান ম্যারি এলিজাবেথ। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এবং ডেনমার্কের উন্নয়নবিষয়ক মন্ত্রী একটি সমঝোতা স্মারকে সই করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাজকুমারী।
পরে ম্যারি এলিজাবেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

রাজকুমারী ম্যারি এলিজাবেথ আজ বিকেলে কক্সবাজার যাবেন। আগামীকাল মঙ্গলবার রাজকুমারী বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। এ ছাড়া তিনি স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে সরাসরি মত বিনিময় করবেন।

এরপর বুধবার রাজকুমারী কক্সবাজার থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা যাবেন এবং সুন্দরবন অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

রাজকুমারী ম্যারি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলতলী গ্রামের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি সাইক্লোন শেল্টার ও উপকূলীয় বাঁধ পরিদর্শন করবেন। তিনি জীববৈচিত্র্য এবং সুন্দরবন অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশের বিষয় নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

রাজকুমারী মেরি আগামী বুধবার রাতে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu