1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে আবাসনের ১০টি ঘর পুড়ে ছাই

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৪০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রথমে রান্না ঘর থেকে বিদ্যুৎস্পৃষ্ট শুরু হয় পরে ঘরে আগুন লাগে একে একে ১০টি ঘর পুড়ে ছাই হয়।

ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, আবাসনের ৪ নম্বর বেরাকের ৬ নম্বর রুম থেকে সেকেন্তার মোল্লার রান্না ঘরে প্রথমে আগুন লাগে সেখান থেকে এক পর্যায় তার ঘরে আগুন লাগে এবং পরবর্তীতে ১০টি ঘর ছেয়ে যায়।

আবাসনের বাসিন্দা মো রিফাত মৃধা জানান, রাত ১টার দিকে আগুন লাগে। প্রথমে গলাচিপা ফায়ারসার্ভিসে ফোন দেওয়া হয়। পরে গলাচিপার ফায়ারসার্ভিস নিয়ন্ত্রণে আনতে না পারায় পটুয়াখালী থেকে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আমাদের ১০টি ঘর পুড়ে যাওয়ায় আনুমানিক ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের পূনর্বাসন করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন মুঠোফোনে জানান, এই বিষয়ে আমি শুনেছি। ঘটনা স্থানে যাব।
গলাচিপা ফায়ারসার্ভিসের কর্মকর্তারা জানান, আমাদের দুই ইউনিটে কাজ করে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu