1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় উপহারের ঘর পাচ্ছেন ২১০ পরিবার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৩০ সময় দর্শন

মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন ২১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে। এর মধ্যে এই উপজেলায় ৩৫০টি বরাদ্দকৃত ঘরের মধ্যে থেকে জমিসহ ২১০টি ঘর মঙ্গলবার হস্তান্তর করা হবে। বাকি ঘরগুলো আগামী জুন মাসের মধ্যে হস্তান্তর করা হবে। এ প্রকল্পের আওতায় উপজেলায় প্রথম পর্যায়ে ৩৯৩টি, দ্বিতীয় পর্যায়ে ৫০০টি ও তৃতীয় পর্যায়ে ৩৫০টিসহ মোট ১ হাজার ২৪৩টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮৯৩টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে প্রতিটি ঘরে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার, দ্বিতীয় পর্যায়ে ১ লাখ ৯৫ হাজার ও তৃতীয় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। প্রত্যেকটি সেমি পাকা দুই কক্ষ বিশিষ্ট ঘরে সংযুক্ত রান্না ঘর ও স্যানিটেশন, বিদ্যুৎ, সংযোগ সড়ক ও বিশুদ্ধ পানিসহ সব ধরনের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান আরিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu